Thursday, August 20

রংপুরের পীরগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

0

মনিরুজ্জামান মনির, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ নারায়ণগঞ্জ ফেরত করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার ৭ নং বড় আলমপুর খষ্টি গ্রামের আঃ জলিলের ছেলে ফারুক (২৮) নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে চাকরিরত ছিলেন। সে গত ১৩ দিন আগে নিজ বাড়ীতে এসে জর, গলা ব্যাথা, কাশি সর্দি নিয়ে অসুস্থ হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার তার নমুনা রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শুএবার রাত ৩ টার সমায় সে নিজ বাড়ীতে মারা যায়।

এ তথ্য নিশ্চিত করেন ইউপি সদস্য হাসান আলী।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা টি এমএ মোমিন জানান, মৃত্যু যুবকের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসলে জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.