Sunday, August 30

বাগেরহাটে আক্রান্ত মোয়াজ্জিমের পরিবারের ৫ সদস্য করোনামুক্ত

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটেরচিতলমারী উপজেলার একমাত্র আক্রান্ত ব্যাক্তির পরিবারের পাঁচ সদস্য করোনামুক্ত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো নমুনায় আইইডিসিআরের রির্পোটে তাদের শরীরে করোনা নেগেটিভ এসেছে। এছাড়া করোনায় আক্রান্ত ওই মোয়াজ্জিমের অবস্থাও দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। শনিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির এবং চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির মুঠোফোনে জানান, বাগেরহাট জেলায় প্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ি চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে। আক্রান্ত ৩৫ বছরের ওই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিম ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে পাটরপাড়া গ্রামে আসেন। খুঁসখুঁসে কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তার শরীরে করোনা পজেটিভ আসে।

এরপর ১৫ এপ্রিল বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে পাটরপাড়া গ্রামে আক্রান্তের বাড়ীসহ আশপাশের ১৬ বাড়ী লকডাউন ঘোষণা করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তের স্ত্রী, মা, দুই ভাই ও এক ভাইয়ের স্ত্রীসহ পাঁচ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রির্পোটে তাদের শরীরে করোনা নেগেটিভ এসেছে। তবে এ রিপোর্ট প্রতিষ্ঠানিক ভাবে এখনো তার (সিভিল সার্জনের) হাতে পৌঁছায়নি। রিপোর্ট হাতে পেয়ে সবাইকে অফিসিয়ালি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান মিলন জানান, তার তত্তাবধানে থাকা করোনায় আক্রান্ত ওই মোয়াজ্জিমের অবস্থা দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। আজ (১৮ এপ্রিল) ওই রোগীর দ্বিতীয় বারের মত নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ওই মোয়াজ্জিম করোনামুক্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.