Wednesday, August 19

আনসারীর জানাজায় জমায়েত ঠেকাতে ব্যর্থ হওয়ায় ওসির পর এএসপি প্রত্যাহার

0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসিকে শনিবার দিবাগত রাতে  প্রত্যাহারের পর এবার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইলের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি উপেক্ষা করে কোনোরকম পূর্ব-ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.