কাপ্তাইপ্রতিনিধিঃ কাপ্তাই ব্যাঙ্ছড়ি মুসলিম পাড়া কেয়ংঘাট এলাকায় কালবৈশাখী ঝড় হাওয়ায় গভীর রাতে একটি বসতঘরে গাছ পড়ে সম্পূর্ণ বিধস্থ হয়ে গেছে।
শনিবার(১৮এপ্রিল) রাত ১টায় কালবৈশাখী ঝড়ে মোঃ জয়নাল আবেদীনের বসবাসরত ঘরটির ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে বলে জানান। এদিকে ক্ষতিগ্রস্থ জয়নাল আবেদিন জানান,গভীর রাতে কালবৈশাখী ঝড় হাওয়ার ফলে গাছপড়ে আমার বসতঘরের বাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতেকরে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেক করেন। এছাড়া কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায়,বৈদ্যুতিকসহ অনেক ঘর বাড়ি ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।