রংপুুুর প্রতিনিধি: মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার ওই চিকিৎসকের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
আক্রান্ত হওয়া চিকিৎসকের নাম ডা. আফসানা বেগম লিজা। তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির রণির স্ত্রী। এই চিকিৎসক দম্পতি মিঠাপুকুর উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন।
এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবদুল হালিম গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল হাকিম বলেন, করোনা আক্রান্ত ওই দুই চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইনোলেশনে রাখা হয়েছে।