Wednesday, August 19

হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা

0

হাটহাজারী প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

২০ই এপ্রিল সোমবার সকাল ৬ টার থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

জানা গেছে, হাটহাজারী উপজেলাকে করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ বিবেচনা করে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটি” এর ১৯ এপ্রিল ২০২০ তারিখে সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঝুঁকি রোধে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম অনুমতিক্রমে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ১১(১) (২)(৩) ধারা মোতাবেক’ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান লক্ষ্যে হাটহাজারী উপজেলাকে ২০ এপ্রিল সোমবার সকাল ৬ টা থেকে অবরুদ্ধ (লক ডাউন) ঘোষণা করা হয়েছে।

ইউএনও রুহুল আমীন এ বিষয়ে জানান, প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী হাটহাজারী উপজেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ হয়ে যাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো উপজেলা হতে কেউ এ উপজেলায় প্রবেশ করতে বা এ উপজেলা হতে অন্য কোনো উপজেলায় গমন করতে পারবে না। তবে জরুরি পরিসেবায় নিয়োজিত সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.