Thursday, August 20

তরুন রাজনীতিবীদ লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া বিতানের মানবিক উপহার প্রদান

0

চট্টগ্রাম প্রতিনিধিঃ বর্তমান বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বর্তমানে মানুষ ঘরবন্দী। বাংলাদেশেও এই রোগের রোগী শনাক্ত হয়েছে এবং অনেকেই মৃত্যুবরণও করেছে। তাই সারা বাংলাদেশের মানুষ এখন ঘরবন্দী। স্বল্প আয়ের মানুষ, গরীব ও অসহায় পরিবারের অবস্থ এখন করুন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরাও এগিয়ে আসছেন এই দুঃসময়ে মানুষকে সাহায্য করার জন্য।

২০ এপ্রিল (সোমবার) রাউজান উপজেলার আবুরখীলের কৃতি সন্তান ব্যবসায়ী শক্তি বিকাশ বড়ুয়ার পরিবার প্রায় একশত পরিবারের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। বিপ্লবী শহীদ রোহিণী রন্জন বড়ুয়া, কবি সর্বানন্দ বড়ুয়া, দুই দুজন একুশ পদক প্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অধ্যাপক ড.প্রনব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া সহ দিন বদলের নায়ক অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়া এর জন্ম জনপদ আবুরখীল গ্রাম। আজ বৈশ্বিক মহামারীর এই দুঃসময়ে তাঁদের কাছে আসা, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বানে তাঁদের আশ্ব¯’ করা দায়িত্ব ও কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন উপহার এর দাতা তরুণ রাজনীতিবীদ বি.আর.টি.এ এর বোর্ড মেম্বার, মহানগর যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান ও তার সহধর্মীনী বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া।
আবুরখীল উত্তর ঢাকাখালী কেন্দ্রীয় বিহার প্রাঙ্গনে উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের বিহারধ্যক্ষ ভদন্ত অরুনা নন্দ মহাথের, ১২নং উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস বড়ুয়া আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন বড়ুয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রদ্যুত বড়ুয়া মিটু, জনকল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবেশ কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু, নাট্যব্যক্তিত্ব রুপায়ন বড়ুয়া কাজল, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সমাজ সেবক কাঞ্চন বড়ুয়া, তরুন সমাজ সেবক উজ্জল বড়ুয়া, তরুন সমাজ সেবক সনজয় বড়ুয়া প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.