বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১ লাখ ৭৭ হাজার ছাড়াল, আক্রান্ত ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৪১ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬ লাখ ৮৯ হাজার ৯৬ জন। এদের মধ্যে ১৬ লাখ ৩১ হাজার ৬১০ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৭ হাজার ২৪৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৮ লাখ ১৯ হাজার ১৬৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৫ হাজার ৩৪০ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৪ হাজার ২৮২ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন।

মৃত্যুর হিসাবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৫০ জন।

ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৪ জন।

এদিকে জার্মানিতে ১ লাখ ৪৮ হাজার ৪৫৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৬ জনের।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৮৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ২৯৭ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১১০ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ১৮৫ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.