কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ করোন সুরক্ষার জন্য গাজীপুর কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও স্টাফদের মাঝে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট( পিপিই) দিল কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান। প্রতিনিধি মাধ্যমে এই পিপিই প্রদান করেন তিনি।
২২ এপ্রিল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসের এ পিপিই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শাওন, জরুরি বিভাগে ইনচার্জ ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশরাফুল আলম খান,পরিসংখ্যানবিদ বায়জিদ মোল্লা, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রানা, সাংবাদিক নুরুল আমীন সিকদার প্রমুখ।