এম অলি উল্যাহ নিজামী, মীরসরাই: মীরসরাইতে নিজের ব্যাক্তিগত উদ্যোগ থেকে গরীব-দুঃস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মোঃ তরিকুল ইসলাম নামে এক ব্যাক্তি। তাহার বাড়ী মীরসরাই এর ১৩নং ইউনিয়নের পশ্চিম মায়ানী ৯নং ওয়ার্ডে মালেক মিয়ার বাড়ী।
তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে গরীব-দুঃখিদের জন্য চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, ছোলা ও আলু, পেঁয়াজ দিয়েছেন।
এই বিষয়ে জনাব তারিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমি আমার ব্যাক্তিগত তহবিল
থেকে গরীব-দুঃখিদের জন্য দুই দফায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।
এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় গরীব-দুঃখি, দুঃস্থ অসহায় যারা খেটে খাওয়া মানুষ কাজ-কর্ম করতে পারতেছেন না তাদের কাছে এগিয়ে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি চাই বাংলাদেশ সরকারের পাশা-পাশি প্রত্যান্ত অঞ্চলে যারা সমাজে বিত্তবান এই করোনা দুর্যোগ মুহুর্তে গরীব- দুঃখিদের পাশে তারাও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।
এই বিষয়ে এলাকার গন্য-মান্য ব্যাক্তিবর্গের কাছে জানতে চাইলে তারা ন্যাশনাল নিউজকে জানান জনাব তরিকুল ইসলাম নিজের ব্যাক্তিগত তহবিল থেকে দুই দফায় ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তার সাথে সাথে নিজের ব্যাক্তিগত প্রইভেট কার করে বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগনকে সচেতন করতেছেন। করোনা ভাইরাস এই মহামারির সময় বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া আইন যাতে করে মানে। সন্ধ্যার পর যাতে কোন লোক রাস্তায় বের না হয়। অহেতুক দোকান-পাটে যেন ঘোরা-ঘুরি না করে। এছাড়াও তিনি কোন অসুস্থ্য রোগী দুর্গম এলাকা থেকে হাসপাতালে যাওয়ার জন্য তার এই গাড়ি ব্যবহার করেন এবং বিনা খরচে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেন। তার এই উদ্যোগ কে আমরা এলাকাবাসী স্বাগত জানাই এবং মহান আল্লাহ্র দরবারে জনাব তারিকুল ইসলামের জন্য দোয়া করি। তাকে যেন মহান আল্লাহ্ দীর্ঘ হায়াত দান করেন এবং পাশা-পাশি তার এই ত্রাণ দেওয়ার মাধ্যমে সমাজের বিত্তবান যারা তারাও যেন এগিয়ে আসেন।