Saturday, August 15

খোকসার কৃতিসন্তান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

0

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে পুনঃনিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ২০১৫ সালের ৩০ এপ্রিল রাষ্ট্রপতি তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আইন উপদেষ্টাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের ও ২০১৩ সালে আপিল বিভাগের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। কুষ্টিয়া জেলা তথা খোকসা বাসীর পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.