Tuesday, August 18

শনিবার থেকে সারা দেশে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

0

আগামী শনিবার (৯ মে) থেকে সারা দেশে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, শনিবার থেকে (৯ মে) থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। আগে থেকেই ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য পৌঁছে দিচ্ছে। যাতে কোনো অনিয়ম না হয় বাণিজ্য মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করছে। ঢাকায়ও মন্ত্রণালয়ের ১০টি টিম আছে পর্যবেক্ষণে। টিসিবি আগের চেয়ে ১০ গুণ বেশি পণ্য স্টকে রেখেছিল। সে কারণে আমরা কিছুটা ভালো অবস্থায় থাকতে পারছি। ট্রাকে এবং ডিলারের মাধ্যমে ৫০০ স্পটে পণ্য বিক্রি চলছে।’

বাণিজ্যমন্ত্রী জানান, ক্রেতারা যাতে সারা বছর সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজণীয় পণ্য কিনতে পারে, সেজন্য নিত্যপণ্যের চাহিদার ভিত্তিতে আগামী এক বছরের অগ্রিম আমদানি কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। রপ্তানিকারক দেশগুলোকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে তারা যেন রপ্তানি আদেশ বাতিল না করে।

মন্ত্রী বলেন, আমাদের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা পরিস্থিতিতে আগামী ৪ মাসেও দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্যা হবে না। এ বছর যে পরিমাণ ছোলা মজুদ আছে, তা দিয়ে আগামী রোজা পর্যন্ত চলে যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.