এম অলি উল্যাহ্ নিজামী,মীরসরাই : মীরসরাই থানার অন্তর্গত ১৩নং মায়ানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোছাম্মৎ মাহমুদা আক্তার (২২) ঝর্ণা নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
খবর নিয়ে জানা যায় স্বামী মোঃ জাকির হোসেন (৬০) দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার ঝর্ণা বৃহস্পতিবার দিবাগত রাত সেহেরী খাওয়ার পর তার পিতার বাড়ী যাওয়ার জন্য বায়না ধরলে এক পর্যায়ে স্বামীর সাথে কথা কাটা-কাটি হয়। সকালে স্বামী খেতের জমিতে কাজ করতে গেলে স্ত্রী গলায় ওড়না পেঁছিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
এই ব্যাপারে এলাকার মেম্বার জনাব আজাদের কাছে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে জানান শুক্রবার সকাল ৮.০০ ঘটিকার দিকে মোঃ জাকির হোসেন এর স্ত্রী ঘরের দরজা না খুললে জাকির আমার কাছে এসে বলে যে, তার স্ত্রী রাগ করে ঘরের দরজা খুলছে না। বিষয়টি শোনার পর সেখানে যাইয়া দেখি ঘরের দরজা বন্ধ অনেক ডাকা-ডাকির পর ঘরের দরজা না খোলায় মনে সন্দেহ জাগে। তখন দরজার ছোট খিড়কি দিয়ে দেখি ফ্যানের সাথে ঝর্ণা ওড়না পেঁছিয়ে ঝুলানো অবস্থায় দেখা যাচ্ছে। বিষয়টি দেখার পর সাথে সাথে আমি থানাকে অবহিত করি।
খবর পেয়ে মীরসরাই থানার ডিউটি অফিসার জনাব এস.আই আনোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যান থেকে ওড়না কেটে লাশ মাটিতে নামায়।
এই বিষয়ে জনাব এস.আই আনোয়ার হোসেন মোল্লাকে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমাদেরকে মেম্বারে কল দেওয়ার পর ঘটনাস্থলে এসে দেখি লাশ ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় রয়েছে। পরবর্তীতে আমাদের কনস্ট্যাবলদের মাধ্যমে ওড়না কেটে লাশ নামানোর ব্যবস্থা করি। এইবিষয়ে কোন মামলা হবে কিনা জানতে চাইলে তিনি জানান প্রথমে লাশ পোস্ট মড্যামের ব্যবস্থা করি। পরে যদি কেউ মেয়ে পক্ষের বাদী হয় তাহলে আমরা মামলা নিতে বাধ্য হব। পরবর্তীতে খবর নিয়ে জানা যায় যে, মোছাম্মৎ মাহমুদা আক্তার ঝর্ণা ৪ (চার) মাসের অন্তসত্ত্বা।