Sunday, August 16

কালীগঞ্জে অটোরিক্সার ধাক্কায় সাইকেল আরোহী নিহত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় মোকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১০ মে) বেলা ১২ টার দিকে উপজেলার কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী কাকিনা ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, মোকছেদ হোসেন তার নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে গাভীর দুধ বিক্রির উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে একটি অটোরিক্সা সাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.