Tuesday, August 18

কাপ্তাই নতুন বাজার বণিক সমিতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ত্রাণ সামগ্রী বিতরণ

0

কাপ্তাইপ্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর আয়োজনে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী,কর্মহীন অসহায় লোকদের মাঝে রোববার(১০মে) বেলা ১২টায় ২শ’ত পরিবারের মাঝে চাল,ডাল,পিয়াজ,তেল,আলু ত্রাণ সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এসকল ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেন কাপ্তাই উপজেলা নিবার্হী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির,নতুন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন,সাধারন সম্পদাক একরামুল হক,বিএফআই ডিসি স্কুল প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া,মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোঃ জয়নাল আবেদীন,মোঃ জাহাঙ্গীর আলম,যুগ্নসম্পাদক পিয়তোষ থর পিন্টু,সাংগঠনিক সাদ্দাম হোসেন,অর্থ সিরাজুল ইসলাম, সদস্য মোঃ ইয়াছিন আলম,মোঃ লোকমান হোসেন,মোঃ কুতুব উদ্দিন,মোঃ মোকারম হোসেন ও মোঃ রফিকুল আলমসহ প্রমুখ।

নতুনবাজার সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক মোঃ একরামুল হক বলেন,দীর্ঘ ২মাসেরও অধিক সময় ধরে করোনা ভাইরাস সংক্রামণের ফলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা একেবারে বন্ধ কর্মহীন হয়ে পড়েছে তাদের সকল কার্যক্রম তাই উপহার হিসাবে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.