পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ সচিব আঃ হালিমের ১১ নং পাঁচগাছি ইউনিয়নে অনেক দুর্নীতি অভিযোগ রয়েছে। অই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সকলে ইউ, এন, ও, জেলা প্রসাশক বরাবর তার দুর্নীতির অনেক দরখাস্ত দিয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, এন, আই ডি কার্ড বিতরণে জনগণের কাছ থেকে ১০০/১৫০ টাকা নিয়ে আইডি কার্ড দিত, নির্বাচন অফিসারকে অবগত করলে সচিব আঃ হালিমকে নির্বাচন অফিসার তিন দিনের মধ্যে কার্ড জমা দিতে বলেন, নির্বাচন অফিসের মাধ্যমে এন, আইডি বিতরণ জনগণের মাঝে।
এলাকাবাসী আর ও জানায়, আঃ হালিম ইউনিয়নে দুর্নীতির আখরা তৈরি করে টাকা ছাড়া কোন কাজ করতেননা। পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়ন সচিব আঃ হালিম মিয়াকে একই উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নে বদলির নির্দেশ দেন জেলা প্রসাশক গত ২২ মার্চ যাহার স্বারক নং- ০৫,৫৫,৮৫০০,০১১,০৫,০২৭,১৯-২৫৪ এবং ৩১ মার্চ ২০২০ ইং তারিখের মধ্যে কর্মস্হলে যোগদান করতে নির্দেশ দেন। গত ২৪ মার্চ ১১ নং পাঁচগাছি ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ ও ১১ জন মেম্বার সহ বদলীকৃত নতুন সচিব সাজ্জাদ মিয়াকে যোগদান এবং বদলীকৃত সচিব আঃ হালিমকে উপজেলাধীন ১২ নং মিঠিপুর যোগদানের জন্য অপরাহ্নে ছাড়পত্র প্রদান করে আঃ হালিম আইনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে অদৃশ্য ক্ষমতার জোড়ে কর্মস্হলে যোগদান না করায় বিভিন্ন কাজে অসুবিধায় পরছেন ১২ নং মিঠিপুর ইউনিয়নের জনগন।
এ বিষয়ে এলাকাবাসী উদ্ধতন কতৃপক্ষের সুদুষ্টি কামনা করেছেন।