হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা রাশিদুল আলম চাঁদ।
গতকাল শনিবার রাতে অসুস্থ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে ………. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহীর রেখে যান।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথম এবং উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবাড়িক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান মন্ডল, এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল, সাদেকুল ইসলাম দুলাল, সাংবাদিক শাহাজান মিঞা, এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু, এ কে এম শামছুল হক, জাহাঙ্গীর আলম প্রমূখ। নামাজে জানাযা পরিচালনা করেন বাহিরগোলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন।