Thursday, August 20

কাপ্তাই আশার উদ্যোগে ২০০ পরিবারকে সহায়তা প্রদান

0

কাপ্তাই প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্হা আশা কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ব্রাঞ্চের উদ্যোগে বুধবার(১৩ মে) উপজেলার ২ শত অসহায় দু:স্হ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

এই সময় আশার বিভাগীয় ব্যবস্হাপক জাহিদ হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্হাপক আমিরুল ইসলাম, চট্রগ্রাম জেলার ব্যবস্হাপক জাহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্হাপক শিবু দাশ সিংহ, বড়ইছড়ি ব্রাঞ্চ ব্যবস্হাপক রুপ রন্জন চাকমা, চন্দ্রঘোনা ব্রাঞ্চ ব্যবস্হাপক অমর বসাক, ১ নং চন্দ্রঘোনা আ’লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেন, বড়ইছড়ি শাখার সহকারী ব্যবস্হাপক সৈকত ঘোষ, লোন অফিসার রহেল চাকমা উপস্হিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.