কে এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবনযাপন এই শিরোনামে পত্রিকায় নিউজ প্রকাশিত হলে নোভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধে শিক্ষকদের মানবিক সহায়তা দিলেন শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।
আজ বুধবার (১৩মে) দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে থেকে মোট ২৪ জন শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
জানা গেছে, প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন রোধে কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে।এতে কর্মহীন হয়ে পড়েছে শিক্ষকরা। কিন্ডারগার্টেন গুলো বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের বেতন ও শিক্ষকদের টিউশন বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন,কখনো সরকারি ত্রাণ সহায়তা প্রয়োজন হয় নি তাদের।লোক
লজ্জার ভয়ে মুখ ফুটে ত্রাণ চাইতে পারছে না।এটাও অত্যন্ত দূঃখের বিষয়।তারপর শিক্ষকদের মানবেতর জীবনযাপন এই শিরোনামে নিউজ প্রকাশিত হলে আমার নজরে আসে এবং গণমাধ্যম কর্মী মোঃ মাহমুদুল হাসান,মিজানুর রহমান নাদিম ও মল্লিক মো.জামাল এ’র সহযোগীতায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।