আজ বুধবার BKSCOP নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীর সকল কিন্ডারগার্টেন স্কুল এর পক্ষে চলমান করেনা ভাইরাস পরিস্থিতিতে সংকটাপন্ন সকল কিন্ডারগার্টেন স্কুল এবং শিক্ষকদের বিষয় নিয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন BKSCOP এর সভাপতি কবি সাজেদ মুহাম্মদ ইকবাল, মহাসচিব লুৎফর রহমান আলম, অধ্যক্ষ আমেনা সুলতানা, কচি কন্ঠ স্কুলের পরিচালক কে এস আজিম, মোঃ হাবিবুর রহমান, আব্দুল আল মামুন, রয়েল দাস, আফসার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
মেয়র মহোদয় উপস্থিত নেতৃবৃন্দকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সকল শিক্ষকবৃন্দের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।