Monday, August 17

পাবনায় আরাবী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে আরাবী ফাউন্ডেশন। বিকাল সাড়ে ৫টায় পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর, নিকারীপাড়া, কালাচাঁদপাড়ায় পথচারী, রিক্সা ও অটোচালকদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

এসময় আরাবী ফাউন্ডেশনের সভাপতি মো. নাজমুস সাদাত অনিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। সেচ্ছাসেবী সংগঠন আরাবী ফাউন্ডেশন দেশের এই দুর্দিনে ক্ষুধার্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। করোনার প্রভাব চলাকালীন সময়ে পাবনা জেলা জুড়ে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই কর্মসূচিকে আরো বেগবান করতে সমাজের বিত্তশালীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানাচ্ছি।

আরাবী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস. এম. আশিকুল ইসলাম বলেন, রমজান মাস ব্যাপী “ইফতার হোক পাবনার ঘরে ঘরে” ক্যাম্পেইনের আওতা আমরা এ পর্যন্ত পাবনা জেলার ৫৫০ জনেরও বেশী অসহায়, দুস্থ ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নিকট ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। আসন্ন ঈদুল-ফিতরকে কেন্দ্র করে আমাদের আরেকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে আরো বেগবান করতে তিনি সমাজের বিত্তশালীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান।

এ সময় যুবলীগ নেত্রী আনোয়ারা হোসেন, আতিকুল ইসলাম শিপুলসহ আরাবী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.