লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় কর্মহীন অসহায় ৩৫০ শ্রমিকের মাঝে মরহুম জয়নাল আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলার বাসস্টান্ড এলাকায় উক্ত ফাউন্ডেশনের পক্ষে শাহেদুজ্জামান কোয়েলের অর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করেন সমাজ সেবক, জেএএস গ্রুপের পরিচালক প্রকৌশলী শাহ্জাদ ফেরদৌস বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, নওদাবাস ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিনুর রহমান, যুব নেতা জুয়েল, শ্রমিক নেতা কাঞ্চন প্রমুখ।
এ সময় সকলের কাছে সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীন ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন। এবং করোনা পরিস্থিতে অসহায়দের পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান সাবেক সাংসদ পূত্র ও সমাজ সেবক শাহ্জাদ ফেরদৌস বাবু।