লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার পারুলিয়া এলাকায় তার নিজ বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইয়াকুল ইসলাম, বিএনপি নেতাদের মধ্যে দবিয়ার রহমান, মতিয়ার রহমান, আব্দুর রহমান, মোতালেব, রবি, যুবদল নেতা ইউনুছসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, করোনার প্রভাবে সারাদেশের বিভিন্ন পেশার লোকজন কর্মহীন হয়ে পড়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু দলীয় নেতা কর্মীদের এসব অসহায় মানুষদের সহযোগিতা করার নির্দেশ দেন। সে কারনে সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীদের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।