বান্দরবান প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে এতিম ও দুস্থ শিশুদের ঈদ উপহার দিয়েছে সেনা রিজিয়ন। আজ শনিবার সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে চড়ুইপাড়া, বালাঘাটা, অরুন সারকী টাউন হলের মাঠ, কালেক্টরেট স্কুল মাঠ সহ শহরের আশেপাশে বিভিন্ন পাড়ায় শাড়ি, লুংঙ্গি, তেল, চাউল, চিনি, আটাসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি,এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্রগ্রাম এরিয়া এর নির্দেশে এতিম ও দুস্থ শিশুদের এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর ইফতেখার এবং লেঃ রেজওয়ান সহ অন্যান্য সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
বান্দরবান সেনা রিজিয়নর পক্ষ থেকে জানানাে হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সস্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।