Sunday, August 16

গুণী শিক্ষক হেডমাস্টার আব্দুর রহমান এর ১৬তম মৃত্যুবার্ষিকি আজ

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গুণী শিক্ষক হেডমাস্টার আব্দুর রহমান এর ১৬তম মৃত্যুবার্ষিকি আজ।

মো. আব্দুর রহমান টাঙ্গাইলের নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামের তালিকায় রয়েছে আব্দুর রহমান নামটি। তাকে বলা হতো শিক্ষার মেশিন।

তিনি ১৯২৯ সালের ১ লা মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ২৩ মে মৃত্যুরণ করেন। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পিতার বিদেহী আত্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সন্তানেরা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.