Sunday, August 16

অসর্তকতায় করোনা সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে: সেতুমন্ত্রী

0

সেতুমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ঈদকে সামনে রেখে বাড়ি যেতে পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেয়ার সুযোগ। সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে।

শনিবার রাজধানীতে নিজের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের অমানিশায় মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সঙ্গে রয়েছে। সাহস ও মনোবল নিয়ে করোনা মোকাবেলা করতে হবে।

এ সময় ঈদের প্রাক্কালে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.