Saturday, August 15

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

0

রাব্বী হোসাইন , পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে পৌর ছাত্রলীগের বৃক্ষ রোপণ কমর্মসূচী পালন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত অনুসারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার নির্দেশে নজিপুর পৌর শাখা মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান,  নজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন (পারভেজ), নজিপুর পৌর ছাত্রলীগের সহ সভাপতি আল- আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সদস্য মোঃ তানভীর, পত্নীতলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,  নজিপুর পৌর ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রনয়, ও নজিপুর পৌর ছাত্রলীগের নেতা কর্মী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.