Monday, August 17

পাটগ্রামে এক সঙ্গে তিন পুত্র সন্তান প্রসব

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক সঙ্গে তিন পুত্র সন্তান প্রসব করেছেন রোকসানা বেগম নামে এক মা।

শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত ওই প্রসূতির খোঁজ নিতে তাঁর বাড়ি যান। জন্ম নেওয়া তিনটি নবজাতকই সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন ওই চেয়ারম্যান।

জানাগেছে , গত সোমবার রাতে রোকসানা বেগম নামে ওই মা রংপুর আর্দশ জেনারেল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতক শিশু তিনটি সুস্থ রয়েছে। রোকসানা বেগম ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী।

এক সঙ্গে তিনটি পুত্র সন্তান প্রসবের অনুভূতি জানতে চাইলে রোকসানা বেগম বলেন, এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ্য থাকে।

বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, তিন সন্তানের জন্ম দেওয়া রোকসানার পরিবারকে সিজারিয়ান অপারেশনের জন্য আর্থিকভাবে সার্বিক সহযোগিতা ও পুষ্টিকর খাবার দিয়েছি। এবং ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.