ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ।
দেশটির একাধিক গণমাধ্যম জানায়, ৩৪ বছর বয়সী এই অভিনেতা নিজেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন। এর কয়েক দিন আগে তার ম্যানেজার দিশা সালিয়ানও আত্মহত্যা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত।
উল্লেখ্য, শেষবার ‘ছিছোড়ে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এছাড়া ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’-সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন সুশান্ত।