Tuesday, August 18

বৃষ্টি উপেক্ষা করে খাদ্য নিয়ে প্রসূতির বাড়িতে ইউএনও

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রোকসানা বেগম (২৭) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার (৮ জুন) বিকেলে রংপুরে আর্দশ জেনারেল ক্লিনিকে তিনি ৩ টি ছেলে সন্তান প্রসব করেন।

রোকসানা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী। এক সঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন।

অসহায় পরিবারে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের মাধ্যমে জানতে পেয়ে রবিবার (১৪ জুন) বিকালে ওই মা ও সন্তানদের খোঁজ-খবর নিতে বৃষ্টি উপেক্ষা করে দেখতে গেছে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।

তিনটি সন্তারে জন্ম দেওয়া ওই পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ওই প্রসূতি মায়ের জন্য পুষ্টির খাদ্য ও নগদ অর্থ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী, বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.