Monday, August 17

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ সোমবার দুপুরে উপজেলার পোড়াগাছা মিয়া বাড়ি গ্রামের হারুন মন্ডলের ছেলে রিহান মন্ডল (৩) সবার অজান্তে বাড়ির উঠানে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা খুজির পর তাকে না পাওয়ায় পরিবারের সদস্যরা পুকুর থেকে রিহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.