জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) ও বাকের আলী (৫৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। সাইদুল উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খোদাবক্স এর ছেলে এবং বাকের আলী মোহরকয়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে। সোমবার (১৫ মে) দুপুর পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করার ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের মৃত্যু হয়। সে আরামবাড়িয়া শেখের চরে শ্বশুর বাড়িতে থাকতেন। এদিকে, বাকের আলী পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ী ফেরার পথে দিয়াড়শংকর পুর নামক স্থানে বজ্রপাতে আহত হয়। আহতাবস্থায় লালপুর উপজেলা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।