এস এম জহিরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা
এরা হলেন,গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের মৃত রমিজ উদ্দিনের সন্তান শামীম আল মামুন (৩০), একই এলাকার বাদল মিয়ার সন্তান রামিম খান (৩৮), মিজানুর রহমানের সন্তান ফরিদ আহম্মেদ (৩০), আ: রাজ্জাকের সন্তান হালিম (৩৫), নেত্রকোনার কলমাকান্দা থানার নাজিরপুর গ্রামের আঃ আজিজের সন্তান লাক মিয়া (২২), একই থানার পলিশাজুরী গ্রামের ফুল মিয়ার সন্তান মিলন মিয়া (৩০) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বড়াবেদ গ্রামের আঃ ছামাদের সন্তান মাসুদ (৪২)। তারা সকলেই শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা গ্রামের ভাড়াটিয়া।
শ্রীপুর থানার (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাত জুয়াড়িকে আটক করি। এসময় ঘটনাস্থল হতে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে নগদ ১১৫০০ টাকা,২ বান্ডিল পুরাতন তাস ও একটি কালো রংয়ের চাদর (পাতলা কম্বল) জব্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে নন এফআই আর নং- ৯৩ /২০২০ দায়ের করে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়।