Monday, August 17

কাপ্তাইয়ে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

0

কাপ্তাই প্রতিনিধি : রাংগামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সাংসদ সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মঙ্গলবার(১৬ জুন) কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ৮ টি অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে তিনি এই চেক বিতরণ করেন।

এইসময় রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, , কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্হিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.