Sunday, August 16

হাতীবান্ধায় অধ্যক্ষ সরওয়ারকে হারিয়ে সভাপতি হলেন সাংবাদিক আলতাব

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি পদে নিবাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

জানা গেছে, ওই বিদ্যালয়ের সভাপতি পদে হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেনকে নির্বাচিত করতে সুপারিশ পত্র (ডিও) প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন। নির্বাচনের আগে নির্বাচন কমিশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন রায় সাংবাদিক কাজী আলতাব হোসেনের পক্ষে সংসদ সদস্যের সুপারিশ পত্র (ডিও) উপস্থাপন করেন। এ সময় ওই সুপারিশ পত্র (ডিও) গ্রহন না করে নিবাচনের দাবী করেন পরিচলানা কমিটি’র সদস্য ব্যাংকার সফিকুল ইসলাম। ফলে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সভাপতি প্রার্থী হন। পরে সদস্যদের ভোটে ৫ ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.