Sunday, August 16

বান্দরবানে করোনায় ‘ডাবল সেঞ্চুরি’

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার ৭টি উপজেলাসহ নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০২ জন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আক্রান্তের নিরিখে ডাবল সেঞ্চুরি করলো।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

স্বাস্থ্য বিভাগ জানায়, ৫৫টি নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানাে হয়। সোমবার (২২ জুন) রাত রিপাের্টে নতুন আরও ১৫ জন করােনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা সদরে ১০ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৫৫ জন। এই পর্যন্ত জেলায় করােনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন মারা গেছে।

এ ব্যাপারে জেলার সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রােগীর সংখ্যাটা উদ্বেগজনক। রােববার ১২ জনের নমুনায় ৫ জন শনাক্ত এবং সােমবার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন শনাক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) আক্রান্তের

সংখ্যা ছিল ১১০জন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে শতক ছাড়িয়ে আক্রান্ত রােগীর সংখ্যাটা দুইশ ছাড়িয়ে গেছে।মানুষ সচেতন না হলে সংক্রমণ রােধ করা কোনােভাবেই সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাবার আগেই মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে গত ১০ জুন বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজলাকে রেড জােন ঘােষণা করে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করে জেলা প্রশাসন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.