Monday, August 17

বেনাপোল শার্শায় হু হু করে বাড়ছে করোনা রোগী: দুই দিনেই সনাক্ত-৯

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি : স্থলবন্দর বেনাপোল ও শার্শায় গত দুই দিনে স্বামী-স্ত্রী, মা ও ১৪ বছরের ছেলেসহ নয়জনের দেহে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচ্ছন্নতা কর্মীসহ চারজন রয়েছেন।

বুধবার ও বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল-শার্শায় নয়জনের আক্রান্তের রিপোর্ট আসে। তার মধ্যে এই চারজনও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

শনাক্তদের মধ্যে রয়েছেন বেনাপোলের পুটখালি ইউনিয়নের খলসি এলাকার ৩৩ বছর বয়সী এক নারী পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ও তার চাকরিজীবী স্বামী (৩৮); বেনাপোলের বড়আঁচড়া গ্রামের ৩৫ বছরের এক গৃহিণী ও তার ১৪ বছরের, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও বেনাপোলের রজনী ক্লিনিকের মালিক (৬০), কাগজপুকুর এলাকার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি (৩৫), পাটবাড়ি এলাকার ৫৯ বছরের এক পুরুষ,শার্শার কায়বা ধান্যতারা গ্রামের এক মেডিকেল টেকনেশিয়ান (২৯), শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতা কর্মী (৩৫)।
করোনা আক্রান্ত বলে শনাক্ত ব্যক্তিরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী বলেন, বেনাপোল ও শার্শার অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন প্রতিটি মানুষের উচিৎ ঘরে থাকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.