দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাস। গত একদিনেই আফ্রিকার দেশটিতে সর্বোচ্চ প্রায় ৬শ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫০ জন। একই সময়ে প্রাণ গেছে ৫৭২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে।
তবে, কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশিয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন।
দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।