স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে হস্তান্তর করে। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাহেদকে জিজ্ঞাসাবাদ করবে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।