করোনাভাইরাস মোকাবিলায় সহজ এবং জাদুকরী কোনো সমাধান নেই-গেব্রিয়েসুস

0

মহামারী করোনাভাইরাস মোকাবিলায় সহজ এবং জাদুকরী কোনো সমাধান এ মুহূর্তে নেই; কখনও নাও মিলতে পারে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ সোমবার জেনেভায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একথা বলেছেন। খবর রয়টার্সের

বিশ্বজুড়ে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৮১ লাখের বেশি। আর মৃতের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে; জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘করোনাভাইরাস ঠেকাতে বিশ্বে বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এ ভ্যাকসিন নিয়ে সবার অনেক আশা থাকলেও কোনো জাদুকরী সমাধান হয়ত কোনদিন মিলবে না। স্বাভাবিক অবস্থায় ফিরতে বহু সময় লাগবে।
করোনা মহামারির প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশের পর নতুন করে এই সতর্কবার্তা দিল সংস্থাটি। ডব্লিউএইচও প্রধান এবং সংস্থাটির জরুরি সেবা বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশের মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, এবং ভাইরাস পরীক্ষার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

গেব্রিয়েসুস বলেন, ‘বিভিন্ন দেশের সরকার এবং জনগণকে আমরা বলতে চাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। মুখে মাস্ক পরাটা বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে ওঠা উচিত।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.