Friday, August 14

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

0

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বরেণ্য সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী রোববার বিকেলে, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় মারা যান। শনিবার ভোরে তীব্রশ্বাস কষ্ট ও অস্বাভাবিক কম ব্লাড প্রেশারসহ নানা জটিলতা নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হোন।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই সঙ্গীত পরিচালক মিউজিক ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.