মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের গরীব মেধাবী ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ আগষ্ট) উপজেলা পরিষদ আবাসিক চত্বরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়। ২০১৯-২০২০ অর্থ বছরের এডিপির অর্থায়নে সাইকেল প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, উপ সহকারি প্রকৌশলী তপন কুমার সরকার, মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।