Saturday, August 15

জলবায়ুর ক্ষতি ঠেকাতে না পারলে বহু মানুষ পৃথিবীতে জলবায়ু উদ্বাস্তু হবে-প্রধানমন্ত্রী

0

জলবায়ুর ক্ষতি ঠেকাতে না পারলে বহু মানুষ পৃথিবীতে জলবায়ু উদ্বাস্তু হবে, যার ভার পৃথিবী সইতে পারবে না। এছাড়া, জলবায়ুর ক্ষতি কমাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর অন্তত ১০০ বিলিয়ন বরাদ্দের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের একটি ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি এক পর্যায়ে রোহিঙ্গাদের বিষয় তুলে ধরে বলেন, বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত ব্যাপক ক্ষতি হচ্ছে রোহিঙ্গাদের কারণে ।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের একটি ভার্চুয়াল কনফারেন্সে ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান, কপ-২৬-এর আয়োজক ও সহ-আয়োজক যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি ও নেদারল্যান্ডস; সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডররা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.