Friday, August 14

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.