কেরানীগঞ্জে (১৯ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরইমধ্যে সাত জনকে উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্থ ভবনের পাশে মোট পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।