Wednesday, August 12

আজ করোনা সংক্রমণের বর্ষপূর্তি, আরো সচেতনতার প্রয়োজন

0

আজ করোনা সংক্রমণের বর্ষপূর্তি । বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। দেশে করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। আইসিইউ বেডের চাহিদাও বেড়েছে কয়েক দিন ধরে। স্বাস্থ্যবিধি না মেনে পর্যটনকেন্দ্রগুলো খোলা থাকায় এবং মানুষের ভিড় বাড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। করোনায় গত এক বছরে আমরা বিশিষ্ট ব্যক্তি, মন্ত্রিসভার সাবেক সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, প্রথিতযশা শিক্ষক, চিকিৎসক, সশস্ত্র বাহিনীর সদস্য, র্যাব-পুলিশ সদস্য, প্রকৌশলী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নার্সসহ বিভিন্ন পেশাজীবীকে হারিয়েছি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, স্বাস্থ্যবিধি না মানায় নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। সম্প্রতি টানা তিন দিনের ছুটিতে অনেকে পরিবারসহ কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন এলাকায় গেছেন। তাদের অনেকেই মাস্ক পরেননি, হোটেল সিট না পেয়ে যেখানে-সেখানে স্বাস্থ্যবিধি না মেনে থেকেছেন। নতুন আক্রান্তের মধ্যে এ ধরনের লোকের সংখ্যাই বেশি। দুই মাস আইসিইউর জন্য কেউ তদবির করেননি। কিন্তু গত কয়েক দিন ধরেই আইসিইউর জন্য তদবির আসছে। মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়ানোর আহ্বান জানিয়ে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনা আমাদের দেশে এখনো নির্মূল হয়নি। তাই এই ভাইরাস নিয়ে তামাশা করা যাবে না। জলে বাস করে যেমন কুমিরের সঙ্গে লড়তে নেই, তেমনি করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.