Wednesday, August 12

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পালিত হচ্ছে

0

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পালিত হচ্ছে।একরকম ঢিলেঢালাভাবেই রাজধানীতে পালিত হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

হরতাল হলেও রাজধানী ঢাকা ও  চট্টগ্রাম  প্রায় সব জেলাতেই স্বাভাবিক রয়েছে যান চলাচল। সংখ্যায় কিছুটা কম হলেও চলছে গণপরিবহন। তবে, সড়কগুলোতে অন্যান্য দিনের তুলনায় কমে গেছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, কাওরানবাজার, ধানমন্ডি, শুক্রাবাদ, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রবিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় ও আগুন নিভিয়ে যানবাহন চলাচল শুরু করে।

হরতালের সমর্থনে সকাল থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতা-কর্মীরা। এরপর হরতালের সমর্থনে মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে এবং রাস্তায় ইট বিছিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও র‍্যাব সদস্যরা।

তবে রাজধানীতে একরকম ঢিলেঢালাভাবেই পালিত হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রবিবার ভোর থেকে সড়কে গণপরিবহন ও যাত্রীর সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনের চেনা রূপে ফিরছে সড়কগুলো।রবিবার ভোর থেকে রাজধানীর সড়কগুলোতে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল ছিল কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সে দৃশ্য। শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, কাওরান বাজার, ফার্মগেট এলাকায় নেই চিরচেনা সেই যানজট। গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির। প্রায় সব এলাকাতেই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে।

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ রবিবার (২৮ মার্চ) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গত শুক্রবার রাতে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.