Thursday, August 13

সকালের বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি, দুর্ভোগে জনগন

0

আজ ভোর ৬টা থেকেই রাজধানীতে শুরু হয় আষাঢ়ের ঝুম বৃষ্টি। বিরতিহীনভাবে ঝরে দুই ঘণ্টা। এতেই ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি। সড়কের কাদা পানি আর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষরা। অনেকে দ্বিগুণ রিকশা ও সিএনজি ভাড়া গুণে অফিসে যান।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সন্ধ্যায় দেওয়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.