Thursday, August 13

করোনায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের এই সংখ্যা গত দুইমাসের মধ্যে সর্বোচ্চ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.