Thursday, August 13

জুনে সম্মুখ যোদ্ধা পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে ৩ গুণ

0

সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ। মে মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ২৩১ জন। আর জুন মাসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, পুলিশের বিভিন্ন ইউনিট মিলিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৯৫ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ১৮ হাজার ৮৬২ জন ও র‌্যাবের ২ হাজার ৮৩৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন পুলিশ সদস্য ও ৬ জন র‌্যাব সদস্য।

বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন পুলিশ ও ৭২ জন র‌্যাব সদস্য। এ ছাড়া আইসোলেশনে আছেন ২০৪ জন পুলিশ ও ২০ জন্য র‌্যাব সদস্য। আর কোয়ারেন্টিনে আছেন ১৯৬ জন পুলিশ ও ২৮ জন র‌্যাব সদস্য। সংগৃহীত

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.